ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাশের একটি দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে

দাদার পিছু পিছু দোকানে, নালার স্রোতে ভেসে প্রাণ গেল ৩ বছরের মোস্তাকিমের

শিরোনাম:

চট্টগ্রামের রাউজান উপজেলায় টানা বৃষ্টিতে নালায় সৃষ্টি হওয়া প্রবল স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দাদার পেছনে পেছনে পাশের একটি দোকানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ পারভেজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে থাকা পানি নিষ্কাশনের নালার কাছে পৌঁছালে কয়েক দিনের টানা বৃষ্টিতে তৈরি হওয়া তীব্র স্রোতে সে নালায় পড়ে যায়। মুহূর্তেই শিশুটি স্রোতে ভেসে কিছু দূরে চলে যায়।

পরে স্থানীয় এক সিএনজি অটোরিকশাচালক শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। টানা বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া ঝুঁকিপূর্ণ নালা ও খালের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

দাদার পিছু পিছু দোকানে, নালার স্রোতে ভেসে প্রাণ গেল ৩ বছরের মোস্তাকিমের

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল