স্কুলব্যাগের বদলে সঙ্গে স্বর্ণালংকার ও টাকা! পালানোর সময় আটক স্কুলশিক্ষার্থীরা স্কুলব্যাগের বদলে সঙ্গে স্বর্ণালংকার ও টাকা, পালানোর সময় আটক স্কুলশিক্ষার্থীরা!নিজের ঘর থেকেই টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা, গন্তব্য খুলনা! স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের এমন ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্কুল ড্রেস পরা কয়েকজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থী বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিওতে সপ্তম শ্রেণির শিক্ষার্থী হীরামনি ও তার কয়েকজন সহপাঠীর কথা উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, তারা বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে খুলনার দিকে যাওয়ার পরিকল্পনা করেছিল। সেখানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে থাকার উদ্দেশ্য ছিল তাদের।পরে পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় তাদের আটক বা উদ্ধার করা সম্ভব হয় বলে ছড়িয়ে পড়া তথ্যে উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাটির বিস্তারিত ও সংশ্লিষ্ট তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।এই ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে অভিভাবকদের। সন্তান কার সঙ্গে মিশছে, অনলাইনে কী দেখছে, কার সঙ্গে যোগাযোগ রাখছে—এসব বিষয়ে খোঁজ রাখা জরুরি। শুধু শাসন নয়, সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং তার মনের কথা মনোযোগ দিয়ে শোনাও সমান গুরুত্বপূর্ণ।প্রশ্ন হলো, কোমলমতি বয়সেই কেন সন্তানদের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে? এর পেছনের কারণ জানতে প্রয়োজন সঠিক অনুসন্ধান, পারিবারিক সচেতনতা ও শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ।অভিভাবকদের প্রতি অনুরোধ—সন্তানকে সময় দিন, তার কথা শুনুন এবং ভালোবাসা ও সচেতনতার মাধ্যমে সঠিক পথে চলতে সাহায্য করুন।
আর্কাইভ
অনলাইন জরিপ
মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদকমণ্ডলী ও সদস্যদের সঙ্গে নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় মতলব কমিউনিটি সেন্টারে সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং মতলব বাজারের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান সরকার বলেন, “নির্বাচনের আগে আমরা বণিকদের সঙ্গে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সবাইকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করব। মতলব বাজারের যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিনের সহযোগিতায় সেগুলো সম্পন্ন করার চেষ্টা করব।”তিনি নির্বাচনে সহযোগিতা ও সমর্থন দেওয়ায় ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাজারের সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের কল্যাণে নবনির্বাচিত কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মজিবুর রহমান সরকার, সহসভাপতি হিসেবে মো. কালাম বেপারী, সাইফুল ইসলাম লিংকন ও গণেশ ভৌমিক, সাধারণ সম্পাদক হিসেবে ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম সবুজ, প্রচার সম্পাদক হিসেবে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. জুয়েল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. মেহেদী দেওয়ান এবং হিসাব নিরীক্ষা সম্পাদক হিসেবে রাফেল নির্বাচিত হয়েছেন।সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সজীব দেওয়ান, জসিম উদ্দিন বাচ্চু, মো. মোতালেব কাজী, মো. মনসুর আহমেদ, মিনহাজ হোসেন মিনার, সঞ্জয় কুমার ঘোষ ও খোকা মিয়া।নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমিতি ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির আসন্ন নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রচার সম্পাদক পদের প্রার্থী হিসেবে বিশিষ্ট সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১২টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন কার্যালয়) থেকে উৎসবমুখর পরিবেশে তিনি এ মনোনয়ন ফরম জমা প্রদান সম্পাদন করেন। নির্বাচন কমিশনার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ. ক. ম. মুহসীনের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ফরম জমা করেন।গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নির্বাচন কমিশন কার্যালয় (উপজেলা যুব উন্নয়ন কার্যালয়) থেকে উৎসবমুখর পরিবেশে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়নপত্র গ্রহণের সময় মতলব বাজারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীরা তাঁর সাথে উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী ওসমান গনি, মো. সোলায়মান প্রধান, চন্দন সাহা,দ খোরশেদ আলম, মোঃ হাসনাত, প্রণয় সাহা, বিষু সূত্রধর, নাজির হোসেন, মো. সুজন, সঞ্জয় ঘোষ ও আপেল মাহমুদসহ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীবৃন্দ। উপস্থিত সকল ব্যবসায়ী তাঁর প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন। প্রচার সম্পাদক পদপ্রার্থী সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, মতলব বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইদের দীর্ঘদিনের দাবি, ভালোবাসা ও উৎসাহের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রচার সম্পাদক পদে প্রার্থী হয়েছি। দীর্ঘদিন ধরে সংবাদ পরিবেশন ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমি আপনাদের সুখ-দুঃখের সাথী হওয়ার চেষ্টা করেছি।তিনি আরো বলেন, নির্বাচিত হলে মতলব বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ে সমিতির বার্তা সবার কাছে সঠিকভাবে পৌঁছে দেয়া এবং ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যকার সেতুবন্ধনকে আরও শক্তিশালী করতে কাজ করবো। আমি মতলব বাজারের সকল ব্যবসায়ী ভাইদের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন কামনা করছি। " সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির দীর্ঘদিন ধরে স্থানীয় সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও ব্যবসায়ীদের কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। প্রচার সম্পাদক পদে তাঁর এই অংশগ্রহণ সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে। উল্লেখ্য, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির এই নির্বাচনে ব্যবসায়ীদের অধিকার সুরক্ষা এবং বাজারের সামগ্রিক উন্নয়নে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে আগামী ১০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
গ্যাস সংকটে কারখানায় ছুটি, বন্ধ উৎপাদন।তীব্র গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। গ্যাসের চাপ না থাকায় কোথাও শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে, আবার কোথাও পুরোপুরি বন্ধ রাখা হয়েছে উৎপাদন কার্যক্রম। এতে শ্রমিকদের জীবন-জীবিকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নের তালহা টেক্স প্রো. লিমিটেডে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় গত বুধবার থেকে শ্রমিকদের ছুটি ঘোষণা করা হয়। প্রথমে দুই দিনের ছুটি দেওয়া হলেও গ্যাসের চাপ না থাকায় তা বাড়িয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। শ্রমিকদের দাবি, এর আগেও গ্যাস সংকটের কারণে কয়েক দফায় তাদের ছুটিতে পাঠানো হয়েছে।এদিকে গত বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটের কারণে একসঙ্গে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় কারখানাগুলোর উৎপাদন চরমভাবে ব্যাহত হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।শিল্পকারখানার মালিকদের পাশাপাশি শ্রমিকরাও দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। দীর্ঘস্থায়ী গ্যাস সংকটে উৎপাদন বন্ধ থাকলে শিল্প খাতের পাশাপাশি শ্রমিকদের আয়-রোজগারেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।বর্তমানে গ্যাস সংকটের কারণে কতদিন কারখানাগুলো এ পরিস্থিতির মধ্যে থাকবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। যথাসময়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে আরও শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বন্ধ ও শ্রমিকদের ছুটির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সারের সংকট নেই, সবজির দামও বেশি নয়: কৃষিমন্ত্রীদেশে সারের কোনো সংকট নেই এবং বাজারে সবজির দামও বেশি নয় বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (১৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুতও বেশি। তার দাবি, সারের সংকটের যে কথা বলা হচ্ছে, সেটি পরিকল্পিতভাবে সৃষ্টি করা হচ্ছে।তিনি জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৩ থেকে ৪ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।পেঁয়াজের বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছর এখন পর্যন্ত দেশে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আগে সংরক্ষণের অভাবে পেঁয়াজ নষ্ট হয়ে গেলেও বর্তমানে প্রায় ছয় মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে দেশে প্রায় ৩ লাখ টন পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা তৈরি হবে বলেও জানান তিনি।এদিকে, গত ছয় মাসে ২৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রার মধ্যে ২৪ লাখ কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী।
বরিশালে দিনে ৬২ লাখ টাকার বিদ্যুৎ টেনে নিচ্ছে ব্যাটারিচালিত রিকশাবরিশাল: সরকারি হিসাবের বাইরে বরিশাল নগরে কয়েক গুণ বেড়ে গেছে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের সংখ্যা। এসব যান চার্জ দিতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এতে বিদ্যুৎ ঘাটতির মধ্যে জাতীয় গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, বরিশাল নগরে ইজিবাইকের সংখ্যা প্রায় ৭ হাজার ৬০০। তবে মাঠপর্যায়ের তথ্য বলছে, প্রকৃত সংখ্যা ৩০ হাজারের কম নয়। এর সঙ্গে রয়েছে অন্তত ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশা। অর্থাৎ সরকারি অনুমোদনের তুলনায় নগরে ব্যাটারিচালিত যান কয়েক গুণ বেশি চলাচল করছে।বিশ্লেষণে দেখা যায়, প্রায় ৩০ হাজার ইজিবাইক ও ৪০ হাজার ব্যাটারিচালিত রিকশার ব্যাটারি পূর্ণ চার্জ দিতে প্রতিদিন প্রায় ৬ লাখ ২০ হাজার ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। প্রতি ইউনিট বিদ্যুতের সর্বনিম্ন দাম ১০ টাকা ধরে এর আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ টাকা।তবে এই বিপুল পরিমাণ বিদ্যুতের কতটা বাণিজ্যিক মিটারের মাধ্যমে এবং কতটা আবাসিক মিটার বা অবৈধ সংযোগের মাধ্যমে ব্যবহার হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব নেই। সরকারি অনুমোদনের বাইরে অতিরিক্ত যান চলাচল করায় বিদ্যুৎ ব্যবহার ও চার্জিং ব্যবস্থাপনাও কার্যত নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।সংশ্লিষ্টদের মতে, অবৈধভাবে পরিচালিত চার্জিং ব্যবস্থা বন্ধ করা এবং ব্যাটারিচালিত যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণে আনা জরুরি। অন্যথায় বিদ্যুতের ওপর বাড়তি চাপের পাশাপাশি নগরের যানজট ও সড়ক ব্যবস্থাপনাতেও সমস্যা আরও বাড়তে পারে।
এফএসআরইউ মেরামত না হওয়া পর্যন্ত লোডশেডিং ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রীবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের হাতে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘এই সংকটের সময়ে আসলে আমার কিছু করার নেই এখন। এফএসআরইউ ছাড়া গ্যাস নামাতে পারব না। এখন শুধু দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই।’তিনি জানান, এফএসআরইউ মেরামতের কাজ প্রকৌশলীরা চালিয়ে যাচ্ছেন। মেরামত শেষ না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। এ কারণে বিদ্যুৎ উৎপাদনেও সংকট তৈরি হচ্ছে।ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমানে পরিস্থিতি সামাল দিতে লোডশেডিং ব্যবস্থাপনার ওপর নির্ভর করতে হচ্ছে। এফএসআরইউ সচল হলে গ্যাস সরবরাহ বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।