ডি এস কে টিভি চ্যানেল

সারাদেশ

নোয়াখালীতে ৩ বিদেশি পি'স্ত'লসহ যুবক আ'টক.গোপালপুর ইউনিয়নের শিবিরের ছেলে রাহিম

‎নোয়াখালী বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিনসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। ‎ ‎সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ‎ ‎আটক রাহিম ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। ‎ ‎পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেগমগঞ্জ থানার উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গোপালপুর-বাংলাবাজার সড়কে চেকপোস্ট বসানো হয়। ‎ ‎সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি মোটরসাইকেলে করে রাহিম ওই চেকপোস্ট অতিক্রম করার সময় পুলিশ তাকে থামায়। পরে তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে শরীরে তল্লাশি চালায় পুলিশ। এর এক পর্যায়ে তার কোমরে লুকিয়ে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। ‎এ সময় তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়। ‎ ‎নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। তল্লাশি করার সময় রাহিমের কাছ থেকে ৩টি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোয়াখালীতে ৩ বিদেশি পি'স্ত'লসহ যুবক আ'টক.গোপালপুর ইউনিয়নের  শিবিরের ছেলে  রাহিম