ডি এস কে টিভি চ্যানেল

আন্তর্জাতিক

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে শতাধিক প্রাণহানি, প্রধানমন্ত্রীর শোকনেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২৬ আগস্ট) নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষের মৃত্যু এবং শত শত মানুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।[TECHTARANGA-POST:3848]এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞে বাংলাদেশের জনগণ গভীরভাবে মর্মাহত। বাংলাদেশ সরকার পরিস্থিতির সর্বশেষ তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।প্রধানমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে বাংলাদেশের সরকার ও জনগণ নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের পাশে রয়েছে। প্রয়োজন অনুযায়ী নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত বলেও আশ্বাস দেন তিনি।এদিকে বন্যা ও ভূমিধসে নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের উদ্ধারে বিভিন্ন সংস্থা ও উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক