ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

গলাচিপায় ১২ টি মহিষ উদ্ধার, প্রকৃত মালিককে যোগাযোগের আহ্বান

পুলিশ গুলি চালিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহকদের মারাত্মকভাবে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতের বিবৃতি

কুড়িগ্রামে বিজিবির বড় সাফল্য: অর্ধকোটি টাকার ভারতীয় পণ্যসহ ২ চোরাকারবারি আটক

কোটি টাকা খরচে নির্বাচনী লড়াই, অসুস্থতা কাটিয়ে ফিরলেন হুমায়ুন কবির চৌধুরী

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া অন্যায্য ও প্রতিহিংসামূলক তথ্য প্রদর্শিত হওয়ায় উক্ত সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে

মাদরাসার সহপাঠীদের কাছ থেকে ১০ লাখ টাকা অনুদান পেলেন হান্নান মাসউদ

টাকা নিলেও ভোট নিজের পছন্দেই দেবে জনগণ’

টাকা নিলেও ভোট নিজের পছন্দেই দেবে জনগণ’

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা
মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।

চাঁদপুরের মতলব পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে উপজেলা পরিষদ  হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম। 

পৌর প্রশাসক জানান, প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৭ কোটি ৫২ লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা, উন্নয়ন খাতে আয় ৫৬ কোটি ৫৭ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি  কোটি ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা ধরা হয়েছে।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে  ৬৪কোটি ২৪ লাখ টাকা। ২০২৬-২০২৭ অর্থবছরে এ পৌরসভার বাজেটে  ৭লাখ ৮১ হাজার ৮৫৭ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও পৌর প্রশাসক কে এম ইশমাম  বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবার মানোন্নয়ন, সড়ক-ড্রেনেজ উন্নয়ন, পানি সরবরাহ সম্প্রসারণ, স্ট্রিট লাইট সচল রাখার কাজ চলছে। 

তিনি বলেন, নাগরিকদের সহযোগিতায় মতলব পৌরসভাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ' শহর হিসেবে গড়ে তুলতে ' একটি  বর্জ্যব্যবস্থাপনা স্থাপন '( ডাম্পিং স্টেশন)  এখন দরকার যা সরকার স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান , সহকারী  প্রকৌশলী ফেরদৌস আহমেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উপজেলা জামায়াতের আমীর আবদুর রশিদ পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরন প্রমুখ। 

প্রসঙ্গত, ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৮ কোটি ৬ লাখ  টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। এবার বাজেট গতবারের চেয়ে ১৮কোটি   ২৫লাখ ৮১হাজার ৮৫৭ টাকা বেশি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

বুধবার, ০৮ জুলাই ২০২৬

মতলব পৌরসভার ৬৪ কোটি ৩১ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল