চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙা কেবি দোভাষ লেইনে ছাত্রদলের এক নেতার বাসায় অভিযান চালিয়ে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় পুষ্পেন ব্যানার্জি ও শামসুল ইসলাম নামে দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের দাবি, বাসাটিতে অবৈধভাবে বিদেশি মদ মজুত করে কেনাবেচা করা হচ্ছিল। অভিযানের সময় বাসায় থাকা ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগর পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, মদ উদ্ধারের ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি পলাতক ছাত্রদল নেতা মোহাম্মদ আবু শাকিল সাগরকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন