প্রশিক্ষণের সময় চট্টগ্রামে দুই সেনাসদস্য নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর প্রশিক্ষণের সময় মর্মান্তিক ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহতদের একজন নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মুন্সি সর্দার বাড়ির এবি সিদ্দিক পিয়াস। অপর নিহত সেনাসদস্য রিফাত রাজশাহী জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আসাদুল ইসলাম।
স্বপ্ন ও সাধনা নিয়ে দেশসেবার মহান উদ্দেশ্যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তারা। কিন্তু প্রশিক্ষণের সময় ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনায় অকালে ঝরে গেল দুটি প্রাণ।
দুই সেনাসদস্যের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁদের পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মহান আল্লাহ নিহত দুই সেনাসদস্যকে ক্ষমা করে দিন, তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।আমিন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন