ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

দেড় মাসের ব্যবধানে না ফেরার দেশে জমজ দুই ভাই ইমু ও রিমু

৩৫ বছর রাজমিস্ত্রী কাজ করে ৮ মেয়েকে ডাক্তার বানালেন এই গর্বিত বাবা,দারিদ্র হেরে গেল বাবার ইচ্ছে শক্তির কাছে।

একই পরিবারের চার ভাই-ই BUETিয়ান, গর্বিত বাবা-মায়ের মুখে সাফল্যের হাসি

‘সূরা আর-রহমান’ তিলাওয়াতের পর ক্যান্সার উধাও, পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ বললেন—‘এটা আল্লাহর মিরাকল’

স্বামীহারা গর্ভবতী মা দুই দিন ধরে অনাহারে, সন্তানের ভাঙা হাতের চিকিৎসাও করাতে পারছেন না

প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় মুসলিম তরুণী, বিয়ে করতে চান হিন্দু প্রেমিককে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, ফলাফলে গোল্ডেন জিপিএ-৫

মৃ'ত্যুর দুইদিন পর শিহাব পেল গোল্ডেন এ প্লাস

এসএসসির ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, ফলাফলে গোল্ডেন জিপিএ-৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এসএসসি পরীক্ষার ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে শিহাব নামে এক শিক্ষার্থী। অথচ সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে সে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। সন্তানের এমন সাফল্যের দিনে আনন্দ করার বদলে শোকে কাতর পরিবার।

নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, শিহাবের বাবা তোফাজ্জল হোসেন ঢাকায় গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত। ছোট ছেলে তাজুল ইসলামের বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গত বৃহস্পতিবার পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে আসেন তারা।

শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।

গুরুতর আহত অবস্থায় শিহাবকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে সোমবার, ১০ আগস্ট প্রকাশিত হয় চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল। সেই ফলাফলে শিহাব পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।

কিন্তু সন্তানের এই অসাধারণ সাফল্যের দিনে ঘরে নেই শিহাব। যে ফলাফল নিয়ে পরিবারের আনন্দ করার কথা ছিল, সেই দিনটিই পরিণত হয়েছে গভীর শোকে।

একদিকে গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার গর্ব, অন্যদিকে একমাত্র ছেলেকে হারানোর অসহনীয় বেদনা—শিহাবের পরিবারে এখন আনন্দের বদলে শুধুই কান্না।

শিহাবের এমন মর্মান্তিক মৃত্যু ও তার কৃতিত্বপূর্ণ ফলাফল স্থানীয়দের মাঝেও গভীর শোকের ছায়া ফেলেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মৃ'ত্যুর দুইদিন পর শিহাব পেল গোল্ডেন এ প্লাস

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল