ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

দেড় মাসের ব্যবধানে না ফেরার দেশে জমজ দুই ভাই ইমু ও রিমু

৩৫ বছর রাজমিস্ত্রী কাজ করে ৮ মেয়েকে ডাক্তার বানালেন এই গর্বিত বাবা,দারিদ্র হেরে গেল বাবার ইচ্ছে শক্তির কাছে।

একই পরিবারের চার ভাই-ই BUETিয়ান, গর্বিত বাবা-মায়ের মুখে সাফল্যের হাসি

‘সূরা আর-রহমান’ তিলাওয়াতের পর ক্যান্সার উধাও, পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ বললেন—‘এটা আল্লাহর মিরাকল’

স্বামীহারা গর্ভবতী মা দুই দিন ধরে অনাহারে, সন্তানের ভাঙা হাতের চিকিৎসাও করাতে পারছেন না

প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় মুসলিম তরুণী, বিয়ে করতে চান হিন্দু প্রেমিককে

মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

এসএসসিতে ফেল করায় রাজশাহীতে স্কুলছাত্রীর আ'ত্মহ'ত্যা

এসএসসিতে ফেল করায় রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক হতাশা থেকে কারিনা পাল নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

একপর্যায়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে কারিনা নিজের ঘরে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি পেঁচানো অবস্থায় দেখতে পান।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল জানান, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিলেন। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটায় শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর জীবনের শেষ কথা নয়—এমন মন্তব্য করে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

কারিনার এই মৃত্যু আবারও মনে করিয়ে দিল, পরীক্ষার ফল নিয়ে হতাশা বা মানসিক চাপ তৈরি হলে শিক্ষার্থীদের একা না রেখে তাদের পাশে দাঁড়ানো কতটা জরুরি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

এসএসসিতে ফেল করায় রাজশাহীতে স্কুলছাত্রীর আ'ত্মহ'ত্যা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এসএসসিতে ফেল করায় রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক হতাশা থেকে কারিনা পাল নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কারিনা পাল ওই গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, তিনি রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল জানার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।

একপর্যায়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হলে কারিনা নিজের ঘরে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে মায়ের শাড়ি পেঁচানো অবস্থায় দেখতে পান।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল জানান, কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিলেন। এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর এমন মর্মান্তিক ঘটনা ঘটায় শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, একটি পরীক্ষার ফলাফল কোনো শিক্ষার্থীর জীবনের শেষ কথা নয়—এমন মন্তব্য করে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের মানসিক অবস্থার প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

কারিনার এই মৃত্যু আবারও মনে করিয়ে দিল, পরীক্ষার ফল নিয়ে হতাশা বা মানসিক চাপ তৈরি হলে শিক্ষার্থীদের একা না রেখে তাদের পাশে দাঁড়ানো কতটা জরুরি।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল