লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার, ফেসবুকে সমালোচনা
বরিশালের উজিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দাদের অর্থায়নে নির্মিত বাঁশ ও সুপারি গাছের সাঁকো লাল ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান।
বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ সময় সাঁকোর ওপর দাঁড়িয়ে স্থানীয় এক বাউলশিল্পী তাৎক্ষণিকভাবে গান পরিবেশন করেন।
উদ্বোধনের সময় শহিদুল ইসলাম খানকে কাপড় কাটার কাঁচি দিয়ে লাল ফিতা কাটতে দেখা যায়। পরে অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
অনেকে সাঁকো উদ্বোধনের ঘটনাকে ব্যঙ্গ করে নানা মন্তব্য করেন। কেউ কেউ এটিকে ‘বিনোদনের’ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তবে এসব মন্তব্য ব্যক্তিগত মতামত বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
শহিদুল ইসলাম খান বলেন, স্থানীয়দের অর্থায়নে নির্মিত সাঁকোটি মানুষের চলাচলের সুবিধার জন্য করা হয়েছে। এটি উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সাঁকোটি তাঁদের চলাচলে সুবিধা দেবে। তবে সাঁকো উদ্বোধনের ধরন ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাই এখন বেশি আলোচনায়।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন