ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১০ আগস্ট ২০২৬

জুলাই অভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন উলিপুর

DSK TV chanel সংগ্রীত

জুলাই অভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন উলিপুর  

মোঃ হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার 

উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশের জয়

কুড়িগ্রামের মন্ডলহাটে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে জুলাই অভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ।

জমজমাট এ খেলায় মুখোমুখি হয় শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ও শহীদ আবু রায়হান ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরবর্তীতে অতিরিক্ত সময়েও কোনো দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স করে শহীদ আবু সাঈদ ফুটবল একাদশ ৫–৪ গোলে শহীদ আবু রায়হান ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরাজিত দলকেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ম্যাচে সেরা খেলোয়াড়ের হাতেও তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও পরাজিত দলের হাতে পুরস্কার তুলে দেন জনাব মোঃ মশিউর রহমান মুন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় ছাত্রশক্তি, মিরপুর মডেল থানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের খেলোয়াড় ও মন্ডলহাট ক্রীড়া সংঘের সিনিয়র খেলোয়াড়; মিলজার রহমান লায়ন, সভাপতি, মন্ডলহাট ক্রীড়া সংঘ; বিপুল রানা, ইউনিয়ন সমাজকর্মী, সমাজসেবা অধিদপ্তর, উলিপুর উপজেলা; নাট্যকার বাবুসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলাটি ঘিরে পুরো মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে মাঠ প্রাঙ্গণ। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্য, সম্প্রীতি ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জুলাই অভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন উলিপুর

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল