আপার পথে যারা হাঁটবেন, তাদেরও পালাতে হবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনার পথে যারা হাঁটবেন, তাদেরও শেষ পর্যন্ত পালাতে হবে।
সোমবার (১০ আগস্ট) সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আপনারা যে পথে হাঁটছেন, সে পথেই আপা হেঁটেছিলেন। যাওয়ার আগে তিনি বলেছিলেন—‘আপা পালায় না।’ কিন্তু শেষ পর্যন্ত স্লোগান উঠেছে—‘পালাইছে রে, পালাইছে—আপা পালাইছে।’’’
তিনি আরও বলেন, ‘‘সুতরাং যারা সে পথে হাঁটবেন, তাদেরও পালাতে হবে। কারণ, এই পথ পালানোর পথ; এই পথের শেষ ঠিকানা দিল্লি।’’
গাইবান্ধার সাঘাটায় সরকারদলীয় সন্ত্রাসীদের হামলায় নিহত ইসলামী ছাত্রশিবির নেতা শহীদ সাইফুল্লাহ বারী হত্যার বিচার এবং সারাদেশে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে এ জনসমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ।
সমাবেশে জামায়াত আমির বলেন, ‘‘বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, কোনো ফ্যাসিবাদ বরদাশত করা হবে না। আমরা ফ্যাসিবাদের সব পথ বন্ধ করতে চাই।’’
তিনি আরও বলেন, জনগণের রায় মেনে নিয়ে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের পথ তৈরি করতে হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন