ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ০৮ আগস্ট ২০২৬

চারজনই অসুস্থ, পরিবারের ভার বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিথির কাঁধে—টিউশনি করে চলছে চিকিৎসা ও সংসার

বিয়ের আনন্দের রাতেই বিষাদ, বাসররাতে স্ট্রোকে মারা গেলেন নববিবাহিত বর

দেড় মাসের ব্যবধানে না ফেরার দেশে জমজ দুই ভাই ইমু ও রিমু

৩৫ বছর রাজমিস্ত্রী কাজ করে ৮ মেয়েকে ডাক্তার বানালেন এই গর্বিত বাবা,দারিদ্র হেরে গেল বাবার ইচ্ছে শক্তির কাছে।

একই পরিবারের চার ভাই-ই BUETিয়ান, গর্বিত বাবা-মায়ের মুখে সাফল্যের হাসি

‘সূরা আর-রহমান’ তিলাওয়াতের পর ক্যান্সার উধাও, পাকিস্তানি অভিনেতা নওমান ইজাজ বললেন—‘এটা আল্লাহর মিরাকল’

স্বামীহারা গর্ভবতী মা দুই দিন ধরে অনাহারে, সন্তানের ভাঙা হাতের চিকিৎসাও করাতে পারছেন না

প্রেমের টানে গাজীপুর থেকে পাথরঘাটায় মুসলিম তরুণী, বিয়ে করতে চান হিন্দু প্রেমিককে

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

ছবি: Dsk tv

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল ইসলাম খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি এ কে এম মিরানুল হক, ইউপি সদস্য আব্দুল আহাদ,ইনসাফ আলী ও মনিরুজ্জামান আনসারী আবুশামা 

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুলকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম আহসানুল হক বাবুল বলেন, ‘আমরা চাতলপাড় তথা নাসিরনগরের একটি অবহেলিত অঞ্চলের বাসিন্দা। তবে ইচ্ছা থাকলে উপায় হয়, এটিও সত্য। আমরা এই অজপাড়া-গাঁ থেকেই পড়াশোনা করেছি। আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন। আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করতে পারব।’

সভায় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও যাতায়াত সমস্যার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। বিষয়টি জানতে পেরে কমিটির সভাপতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা নিশ্চিত করতে সাময়িকভাবে ফেরি নৌকা রিজার্ভ করার উদ্যোগ নেওয়ার কথা জানান। এর ব্যয়ভার তিনি নিজে বহন করবেন বলেও জানান।

অনুষ্ঠানে ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়ামুল ভূইয়া, কামরুন জোছনা, মান্জু মিয়া, আলী মিয়া সরকার, ফেরদৌস মুন্সি, তাফসির আহমেদসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ফকিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল