জুলাই আন্দোলন নিয়ে 'অপপ্রচারের' অভিযোগ, শাওন-মাহিসহ ৩ জনের বিরুদ্ধে আবেদন
শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ, জুলাই আন্দোলন অবমাননার অভিযোগে তদন্ত শুরু
অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন সদস্য শাহবাগ থানায় এ অভিযোগ জমা দেন। বিষয়টি শুক্রবার রাতে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। অভিযোগে বলা হয়, এসব কনটেন্টের মাধ্যমে জুলাই আন্দোলন ও এর স্মৃতিকে অবমাননা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। সেই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলো নিয়ে সম্প্রতি কিছু ব্যক্তি অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড করেছেন বলে অভিযোগকারীদের দাবি।
এছাড়া অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।
তবে অভিযোগে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন