ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো উদ্ধার করে।

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার, চাঞ্চল্য; তদন্তে নেমেছে পুলিশ

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার একটি লেক থেকে তিন বস্তা পবিত্র কোরআন শরিফ উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়রা লেকে কয়েকটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তাগুলো খুলে ভেতরে পুরোনো ও কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় একাধিক কোরআন শরিফ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুসল্লি, আলেম-ওলামা ও উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কোরআন শরিফগুলো পুরোনো এবং কিছু কপি আর্দ্রতার কারণে নষ্ট হয়ে গেছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এগুলো লেকে ফেলেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ধর্মীয় অনুভূতির সঙ্গে বিষয়টি জড়িত থাকায় ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লা সেলিম বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল একটি ঘটনা। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় ধর্মীয় নেতারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কোরআন শরিফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদা বজায় রেখে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

চাঁদপুরে লেক থেকে ৩ বস্তা কোরআন উদ্ধার, চাঞ্চল্য; তদন্তে নেমেছে পুলিশ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল