খালি ছিল গাড়ির সিট, তবুও গৃহকর্মীকে বসানো হলো পেছনের ডালায়; সমালোচনার মুখে ভুল স্বীকার
একজন গৃহকর্মীকে চলন্ত গাড়ির পেছনের খোলা ডালায় (বুট স্পেসে) বসিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, পরিবারটি গাড়ির ভেতরে যাত্রা করলেও গৃহকর্মীকে মালামাল রাখার সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে। অথচ গাড়ির ভেতরে খালি সিটও ছিল।
এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন মানুষকে কেন এমন ঝুঁকিপূর্ণ ও অসম্মানজনক অবস্থায় যাতায়াত করতে হবে। বিশেষজ্ঞদের মতে, চলন্ত গাড়ির বুট স্পেসে কোনো যাত্রীকে বহন করা অত্যন্ত বিপজ্জনক এবং এটি মানবিক মূল্যবোধেরও পরিপন্থী।
ভিডিও ধারণকারী সাংবাদিক বিষয়টি নিয়ে প্রশ্ন করলে গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করেন। তারা বলেন, এটি তাদের ভুল হয়েছে এবং এখন থেকে গৃহকর্মীকে গাড়ির সামনের সিটে বসানো হবে।
তারা আরও জানান, ওই নারী গৃহকর্মী তাদের বাসায় থাকেন এবং পরিবারের শিশুর দেখাশোনার দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টদের মতে, একজন মানুষের পেশা বা সামাজিক অবস্থান যাই হোক না কেন, প্রত্যেকেরই সমান মর্যাদা, সম্মান এবং নিরাপদ যাতায়াতের অধিকার নিশ্চিত করা উচিত।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন