ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ২৯ জুন ২০২৬

বিভিন্ন জিনিসপত্র দিয়ে হামলা চালাতেন এবং নিয়মিত ভয়ভীতি দেখাতেন।

নে'শার টাকার জন্য মায়ের ওপর নি'র্যাতন, শেষ পর্যন্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

নেশার টাকার জন্য মায়ের ওপর নির্যাতন, শেষ পর্যন্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শাকিল নামের এক যুবকের বিরুদ্ধে। মায়ের অভিযোগ, টাকা না পেলেই তাকে মারধর করতেন শাকিল। ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে হামলা চালাতেন এবং নিয়মিত ভয়ভীতি দেখাতেন।

নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বিচার চান ওই মা। তিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দের কাছে অভিযোগ করেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। পরে দৈনিক আলোকিত সকাল-এর সাংবাদিক হুমায়ুন কবির তুষার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, শাকিলের আচরণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তার কারণে কোনো ভাড়াটিয়াই নিরাপদে থাকতে পারতেন না। অভিযোগ রয়েছে, তিনি ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি দেখাতেন। এমনকি শিশুদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।

ভাড়াটিয়া পরিবারগুলোর দাবি, শাকিলের কারণে তাদের স্ত্রী-সন্তানদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অনেকেই বাধ্য হয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। যারা এখনও রয়েছেন, তারাও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সবশেষে নিরুপায় হয়ে ওই মা প্রশাসনের সহায়তা চান। তিনি দাবি করেন, ছেলেকে আইনের আওতায় এনে তাকে শান্তিতে বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক। পরে তিনি নিজেই বাদী হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২৯ জুন ২০২৬

নে'শার টাকার জন্য মায়ের ওপর নি'র্যাতন, শেষ পর্যন্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

নেশার টাকার জন্য মায়ের ওপর নির্যাতন, শেষ পর্যন্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন মা

নেশার টাকার জন্য নিজের মায়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে শাকিল নামের এক যুবকের বিরুদ্ধে। মায়ের অভিযোগ, টাকা না পেলেই তাকে মারধর করতেন শাকিল। ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র দিয়ে হামলা চালাতেন এবং নিয়মিত ভয়ভীতি দেখাতেন।

নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে বিচার চান ওই মা। তিনি পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন আকন্দের কাছে অভিযোগ করেন এবং স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। পরে দৈনিক আলোকিত সকাল-এর সাংবাদিক হুমায়ুন কবির তুষার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের মাধ্যমে তুলে ধরেন।

স্থানীয়দের অভিযোগ, শাকিলের আচরণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তার কারণে কোনো ভাড়াটিয়াই নিরাপদে থাকতে পারতেন না। অভিযোগ রয়েছে, তিনি ভাড়াটিয়াদের মারধর ও ভয়ভীতি দেখাতেন। এমনকি শিশুদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল।

ভাড়াটিয়া পরিবারগুলোর দাবি, শাকিলের কারণে তাদের স্ত্রী-সন্তানদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। অনেকেই বাধ্য হয়ে বাসা ছেড়ে অন্যত্র চলে গেছেন। যারা এখনও রয়েছেন, তারাও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সবশেষে নিরুপায় হয়ে ওই মা প্রশাসনের সহায়তা চান। তিনি দাবি করেন, ছেলেকে আইনের আওতায় এনে তাকে শান্তিতে বেঁচে থাকার সুযোগ দেওয়া হোক। পরে তিনি নিজেই বাদী হয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল