ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

সূরা বাকারার '১৯৪' নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ইরানের জোরালো হাম'লার হুঁশি'য়ারি

আর্জেন্টিনা–স্পেন ফাইনাল: মাঠের লড়াইয়ের বাইরে ফি'লি'স্তিন–ইসরা'ইল ইস্যুতেও উত্তাপ

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হাম'লায় নি'হত ৩০

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি স্বাভাবিক, বিশ্বকে আশ্বস্ত করলেন জ্বালানি মন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ইরানের পাল্টা হাম'লা, বাজছে সাইরেন

আমি চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক: নেতানিয়াহু

বিশ্ব তারকা হয়ে বদলায়নি হালান্ড।শৈশবের সেই রেস্তোরায় প্রিয় খাবার এখনো অর্ডার করেন।

খামেনির জানা'জায় হাজির সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, গুঞ্জনের অবসান

নিজের এক বছর আট মাস বয়সী কন্যা আলানার জীবন রক্ষা করে গেছেন।

মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিলেন ফুটবলারের স্ত্রী, ধ্বংসস্তূপে মায়ের বুকে মিলল জীবিত শিশু

গত ২৪ জুন ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মধ্যে সামনে এসেছে এক মায়ের আত্মত্যাগের হৃদয়স্পর্শী গল্প। এই দুর্যোগে প্রাণ হারিয়েছেন ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর ‘কিকে’ বেলোর স্ত্রী আন্দ্রেয়া। তবে মৃত্যুর আগে তিনি নিজের এক বছর আট মাস বয়সী কন্যা আলানার জীবন রক্ষা করে গেছেন।

ভূমিকম্পের সময় লা গুয়াইরায় অবস্থিত তাদের আবাসিক ভবনটি ধসে পড়তে শুরু করলে আন্দ্রেয়া মুহূর্তের মধ্যে মেয়েকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে শরীর দিয়ে সম্পূর্ণ ঢেকে দেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে আগলে রাখেন তিনি।

দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালানোর পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেন ছোট্ট আলানাকে। তবে তার মা আন্দ্রেয়াকে আর জীবিত ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সন্তানের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন তিনি।

স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফুটবলার হেক্টর ‘কিকে’ বেলো সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় লেখেন, “একদিন আমি আমার মেয়েকে জানাব, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল।” তিনি আরও বলেন, “আলানা যেন সারাজীবন জানে, তার মা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে আগলে রেখেছিলেন।”

বিশ্ব যখন ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে, ঠিক সেই সময় হেক্টর বেলোর পরিবারে নেমে এসেছে অপূরণীয় শোক। আন্দ্রেয়ার আত্মত্যাগের এই ঘটনা আবারও প্রমাণ করে, সন্তানের জন্য একজন মায়ের ভালোবাসা ও ত্যাগের তুলনা পৃথিবীতে আর কিছুই হতে পারে না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

মেয়েকে বাঁচাতে নিজের জীবন দিলেন ফুটবলারের স্ত্রী, ধ্বংসস্তূপে মায়ের বুকে মিলল জীবিত শিশু

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল