ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : রোববার, ২৮ জুন ২০২৬

পাইকেরছড়া ইউনিয়নের সর্বাঙ্গীণ উন্নয়ন ও সমৃদ্ধি: একটি পরিবর্তনের অঙ্গীকার

পাইকেরছড়া ইউনিয়নের সর্বাঙ্গীণ উন্নয়ন ও সমৃদ্ধি: একটি পরিবর্তনের অঙ্গীকার"

কুড়িগ্রামে যুবশক্তির বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা ও পেস কনফারেন্স  সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁ'জা চাষ, পুলিশের অভিযানে প্রায় অর্ধশতাধিক গাঁ'জা গাছ উদ্ধার

সোনাহাট সেতুর বেহাল দশা: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, বন্ধ ভারী যানবাহন

মাদক ও বাল্যবিবাহমুক্ত সমৃদ্ধ ইউনিয়ন গড়তে নিরলস কাজ করছেন সমাজসেবক মো. মমিনুল ইসলাম মামুন

 বন্যার্তের দ্বারে নৌকা নিয়ে চেয়ারম্যান: তিলাই ইউনিয়নে মানবিকতার অনন্য নজির

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

কুড়িগ্রামে অসহনীয় লোডশেডিং: স্বপ্নভঙ্গের আশঙ্কায় শিক্ষার্থীরা

DSK TV chanel সংগ্রীত

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা; কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

মো: হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম 

সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা জনপ্রিয় আইপি টেলিভিশন ‘প্রথম টিভি’ সফলভাবে অতিক্রম করেছে দুই বছর। এ উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘প্রথম টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মিট দ্য প্রেস অনুষ্ঠান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের যে ধারা ‘প্রথম টিভি’ তৈরি করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আমি আশা করি। গণমানুষের কল্যাণে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি শফি খান। তিনি বলেন, “সংবাদমাধ্যমের স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ‘প্রথম টিভি’ যেভাবে তৃণমূল মানুষের কথা তুলে ধরছে, তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া। তিনি বলেন, “গণমাধ্যমকর্মীদের সবসময় সত্য, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সংবাদ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সম্পাদক, নির্বাহী সম্পাদক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ এবং জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও জেলার বিশিষ্ট সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ‘প্রথম টিভি’ পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রথম টিভি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব অমূল্য সরকার। সার্বিক সহযোগিতায় ছিলেন ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোহতাসিম বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘প্রথম টিভি’র সম্পাদক হাবিবুর রহমান।

শেষ পর্বে কেক কেটে ‘প্রথম টিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা ‘প্রথম টিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা ধরে রেখে দেশ ও সমাজের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৯ জুলাই ২০২৬

সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার দুই বছরের পথচলা কুড়িগ্রামে ‘প্রথম টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও মিট দ্য প্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল