ওমরাহে গিয়ে প্রবাসীদের কষ্ট-দুর্দশার কথা শুনলেন হাসনাত
বাংলা টিভি ডেস্ক: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
এ সময় প্রবাসীরা বিদেশে গিয়ে প্রতারণার শিকার হওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা, বেতন না পাওয়া এবং দালালচক্রের হয়রানিসহ নানা সমস্যার কথা তার কাছে তুলে ধরেন।
প্রবাসীদের অভিযোগ, বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে অনেকের ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ হয়। ভিসা ও চাকরির নিশ্চয়তার কথা বলে দালালদের মাধ্যমে বড় অঙ্কের টাকা নেওয়া হলেও সৌদিতে পৌঁছানোর পর অনেকেই প্রতিশ্রুত কাজ পান না।
এক প্রবাসী জানান, বিদেশে যাওয়ার জন্য তিনি নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে টাকা জোগাড় করেছেন। কিন্তু সৌদিতে গিয়ে কাঙ্ক্ষিত চাকরি না পাওয়ায় বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিন মাসের বেতন পাওয়ার পর তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রবাসীদের এসব দুর্ভোগ ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন