ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে শিক্ষক আসার সংবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অভিভাবকদের বিক্ষোভ

পিরোজপুরের জিয়ানগরে এক স্কুল শিক্ষকের স্কুলে যোগদানকে কেন্দ্র করে  শিক্ষার্থীদের ক্লাস বর্জন, অভিভাবকদের বিক্ষোভ করার মতো ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গল বার (৮ সেপ্টেম্বর) জিয়ানগর উপজেলাধীন ৫  নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কালারন গ্রামে অবস্থিত ১ নং উত্তর  কলারন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিতর্কিত সহকারী শিক্ষক  রতন কুমার সিকদার প্রায় দুই বছর পরে আবার পুনরায় স্কুলে যোগদান করলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়। 

স্কুলের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন,  মাস্টার রতন কুমার সিকদার একজন দুর্নীতিগ্রস্ত শিক্ষক।  তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্রভাব খাটিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হয়ে বিভিন্ন সরকারি মালামাল কৌশলে বিক্রি করে দিয়েছেন। স্কুলের পুরাতন ভবনের  দরজা-জানালা বেঞ্চ এমনকি  আইপিএস এর ব্যাটারি পর্যন্ত রাতের আঁধারে বিক্রি করেছেন।

অভিযুক্ত শিক্ষক রতন কুমার শিকদারের বিরুদ্ধে নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা অভিযোগ করে বলেন ,  তিনি ছাত্রদের বলাৎকার করা সহ ছাত্রীদের সাথে যৌন হয়রানীর মতো ঘটনা ঘটিয়েছেন বিগত সময়ে। এ নিয়ে ঐ সময়ে সালিশ বিচার পর্যন্ত হয়েছিলো।

স্কুলের ছাত্র-ছাত্রীদের অনুপস্থিতি এবং অভিভাবকদের বিক্ষোভের বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বাশার হোসেনের কাছে জানতে চাইলে তিনি  বলেন, আমরা বিষয়টি গভীরভাবে লক্ষ্য করেছি এবং সমাধানের চেষ্টা করছি। কিভাবে স্কুলে শিক্ষার্থীদের আবার স্কুলমুখী করা যায় এবং এই দুর্নীতিবাজ চরিত্রহীন শিক্ষককে অন্যত্র বদলি করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে পারি। 

অভিযুক্ত শিক্ষক রতন কুমার সিকদার বলেন,  ৫ তারিখের পরে আমাকে  এই স্কুল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, এতদিন আমি এই স্কুলে ছিলাম না। বিভিন্ন জায়গায় ম্যানেজ করে এখানে আবার আসছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো. মুনসুর হেলাল বলেন, আজকে আমরা ওই স্কুলে খোঁজ নিয়েছি এবং শিক্ষার্থীদের উপস্থিত সন্তোষজনক। পুরো বিষয়টা এটিও স্যার কে জানানো হয়েছে আমরা সমাধানের চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জিয়ানগরে শিক্ষক আসার সংবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন অভিভাবকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল