আমাদের বেঁচে থাকা নিয়ে হাস্যকর করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী।
‘গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী
গুমের শিকার ব্যক্তিদের গত দুই বছর অবজ্ঞা ও তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের নিয়ে অপসংস্কৃতি চর্চা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যারা গুম হয়েছি, তাদের মধ্যে আমি বেঁচে আছি, হুম্মাম কাদের বেঁচে আছেন। আমরা কী জানতাম যে আমরা বেঁচে থাকব?’
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের বেঁচে থাকা নিয়ে হাস্যরস করা হলে তা ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশাগ্রস্ত করবে।
গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য বা হাস্যরস না করে বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন।

রোববার, ৩০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন