ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ হাসনাতের

‎ফাঁ'দে ফেলে বিমান কর্মকর্তাদের জিম্মি করেন মৌসুমী  ‎

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: এলডি হলে চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্পিডবোটের ভাড়া নিয়ে সংঘর্ষ, গু'লি'বিদ্ধ যুবক এলাকা আ'তঙ্ক

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আট'ক

মতলবে ভাগনিকে বাইক চালানো শেখাতে গিয়ে ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মামার

ঈদুল আজহাকে সামনে রেখে ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে উপচে পড়া ভিড়, বেচাকেনা কম

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

এইচআরডিএস-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ হাসনাতের

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ হাসনাতের
ছবি: Dsk tv

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবার। এ দেশে মসজিদ, মন্দির, মাজারের পাশাপাশি সঙ্গীত, ওয়াজ, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবই থাকবে। পাশাপাশি বিজ্ঞ আলেমদের আলোচনারও সুযোগ থাকবে।

তিনি বলেন, “সকল ধর্মের, মতের মিলনস্থল আমার এই বাংলাদেশ। যার যেটা পছন্দ হবে, সে সেটায় যাবে, অংশ নেবে। যার যেটা পছন্দ হবে না, সে সেটায় যাবে না।”

তার মতে, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের নিজ নিজ পছন্দ ও অধিকার নিশ্চিত করা এবং একজনের কর্মকাণ্ডের কারণে যেন অন্য কারও অধিকার ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা।

হাসনাত বলেন, বর্তমানে সরকার নাগরিকদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এর ফলে সমতার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই ছিল ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সব মানুষের আন্দোলন। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশের বৈচিত্র্যকে সম্মান করে একটি সর্বজনীন সমাজ প্রতিষ্ঠাই ছিল সেই আন্দোলনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমাদের চেষ্টা সেই বাংলাদেশ গড়বার জন্য। সে চেষ্টাই আমরা করছি এবং করে যাব।”

সংসদে দেওয়া তার বক্তব্যকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি জেলার মানুষের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ হাসনাতের

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (২৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বাংলাদেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ সবার। এ দেশে মসজিদ, মন্দির, মাজারের পাশাপাশি সঙ্গীত, ওয়াজ, কনসার্ট, মাহফিল, রথযাত্রা ও সিনেমা উৎসব—সবই থাকবে। পাশাপাশি বিজ্ঞ আলেমদের আলোচনারও সুযোগ থাকবে।

তিনি বলেন, “সকল ধর্মের, মতের মিলনস্থল আমার এই বাংলাদেশ। যার যেটা পছন্দ হবে, সে সেটায় যাবে, অংশ নেবে। যার যেটা পছন্দ হবে না, সে সেটায় যাবে না।”

তার মতে, রাষ্ট্রের দায়িত্ব হলো প্রত্যেক নাগরিকের নিজ নিজ পছন্দ ও অধিকার নিশ্চিত করা এবং একজনের কর্মকাণ্ডের কারণে যেন অন্য কারও অধিকার ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করা।

হাসনাত বলেন, বর্তমানে সরকার নাগরিকদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এর ফলে সমতার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নেওয়া হয়েছে, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জুলাইয়ের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই ছিল ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সব মানুষের আন্দোলন। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশের বৈচিত্র্যকে সম্মান করে একটি সর্বজনীন সমাজ প্রতিষ্ঠাই ছিল সেই আন্দোলনের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমাদের চেষ্টা সেই বাংলাদেশ গড়বার জন্য। সে চেষ্টাই আমরা করছি এবং করে যাব।”

সংসদে দেওয়া তার বক্তব্যকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক প্রতিক্রিয়া ও আলোচনা তৈরি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এই পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করার পাশাপাশি জেলার মানুষের সঙ্গে সৃষ্ট ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল