পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডে-কেয়ার উচ্চ বিদ্যালয় লিটল স্কলার্স হাই স্কুলে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬আগস্ট)বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক আল-আমিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন
সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক, জান্নাতুল ফেরদৌসী, মো. মাইন উদ্দিন, তাহমিনা আক্তার, মো. জয়নাল, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সুমন চন্দ্র সাহা, প্রবীর সাহা, সিথী।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের চরিত্র গঠনের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম প্রধানীয়া বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজজীবনে নৈতিকতা, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে দরুদ ও সালাম পাঠের মধ্য দিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং সবার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন