বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলের হাল ধরেছেন। এ সময়ে তিনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন। ব্যক্তিত্ববান, সুশিক্ষিত, সদাচারী ও সুবক্তা হিসেবে তিনি অগ্রগণ্য বলেও মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি আরও লেখেন, ‘ধন্যবাদ বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন।’
আসিফ নজরুলের দাবি, দুই যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদটি অনুপযুক্ত ব্যক্তিদের দখলে ছিল। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, আবার কেউ চরম অনৈতিক। বহু বছর পর এবার এই পদের জন্য সবদিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পেতে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন