অলি আহমদের প্রার্থিতা নিয়ে ফজলুর রহমানের কড়া সমালোচনা
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অলি আহমদের রাষ্ট্রপতি প্রার্থিতা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফজলুর রহমান বলেন, ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে অলি আহমেদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, ‘অলি আহমদ সাহেবের মতো লোক যদি মানসিকভাবে অসুস্থ না হতেন, তবে জেনেশুনে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদপ্রার্থী হতেন না, যার জয়ী হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’
ফজলুর রহমান আরও বলেন, অলি আহমদের এমন সিদ্ধান্ত তার রাজনৈতিক অবস্থান ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন তৈরি করেছে।
রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে অলি আহমদের মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই বিএনপির এই নেতার এমন মন্তব্য সামনে এলো।
অলি আহমদের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন