ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নেপালে ভ'য়াবহ বন্যার মধ্যেও অলৌকিক উদ্ধার, ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ভয়াবহ বন্যার মুখে প্রধান শিক্ষকের সাহসী সিদ্ধান্ত, বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেতানিয়াহু: ইরান আমার এক ছেলেকে হ'ত্যার চেষ্টা করেছিল

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যু'দ্ধে যোগ দিলে প্রতিবেশী দেশগুলোকে ‘শত্রু’ বলবে ইরান

কিশোরীকে প্রায় দুই বছর কারাগারে

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

৭০ বছরের কমান্ডারকে বিয়ে না করায় কিশোরীকে প্রায় দুই বছর কারাগারে

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান-সংশ্লিষ্ট ব্যক্তিকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিবি সেদিকা নামে এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে।

আফগান সংবাদমাধ্যম হাস্ত-ই সুবহের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিকার বয়স যখন মাত্র ১২ বছর, তখন তার বাবার ঋণের বিষয়টি সামনে এনে তাকে খোদাই নাজার নামের এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ছয় মাস আটকে রাখার পর স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতায় তাকে সেখান থেকে বের করা হয়।

পরবর্তীতে সেদিকাকে ওই ব্যক্তিকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হয়। তবে তিনি এতে রাজি হননি। সূত্রের দাবি, তালেবানের স্থানীয় আদালত তাকে জানায়—বিয়ে করতে হবে, নতুবা কারাগারে যেতে হবে। সেদিকা বিয়েতে অস্বীকৃতি জানালে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেদিকা বর্তমানে ১৭ বছর বয়সী এবং প্রায় ২১ মাস ধরে তালেবানের হেফাজতে রয়েছেন। তাকে বাদঘিসের কালা-ই-নাও কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে, জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, সেদিকার মামলাটি মীমাংসার নামে তাকে ওই ব্যক্তির সঙ্গে তিন দিনের জন্য বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সেদিকার পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, জোরপূর্বক বিয়েতে রাজি না হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে এবং হেফাজতে তার ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই সম্ভব হয়নি।

ঘটনাটি আফগানিস্তানে নারী ও কিশোরীদের জোরপূর্বক বিয়ে, আটক এবং বিচারব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় তালেবানের কারাগারে কিশোরী

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

৭০ বছরের কমান্ডারকে বিয়ে না করায় কিশোরীকে প্রায় দুই বছর কারাগারে

আফগানিস্তানের বাদঘিস প্রদেশে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান-সংশ্লিষ্ট ব্যক্তিকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিবি সেদিকা নামে এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে আটকে রাখার অভিযোগ উঠেছে।

আফগান সংবাদমাধ্যম হাস্ত-ই সুবহের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিকার বয়স যখন মাত্র ১২ বছর, তখন তার বাবার ঋণের বিষয়টি সামনে এনে তাকে খোদাই নাজার নামের এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ছয় মাস আটকে রাখার পর স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মধ্যস্থতায় তাকে সেখান থেকে বের করা হয়।

পরবর্তীতে সেদিকাকে ওই ব্যক্তিকে বিয়ে করার জন্য চাপ দেওয়া হয়। তবে তিনি এতে রাজি হননি। সূত্রের দাবি, তালেবানের স্থানীয় আদালত তাকে জানায়—বিয়ে করতে হবে, নতুবা কারাগারে যেতে হবে। সেদিকা বিয়েতে অস্বীকৃতি জানালে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, সেদিকা বর্তমানে ১৭ বছর বয়সী এবং প্রায় ২১ মাস ধরে তালেবানের হেফাজতে রয়েছেন। তাকে বাদঘিসের কালা-ই-নাও কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

অন্যদিকে, জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত আরেক প্রতিবেদনে বলা হয়, সেদিকার মামলাটি মীমাংসার নামে তাকে ওই ব্যক্তির সঙ্গে তিন দিনের জন্য বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সেদিকার পরিবার ও সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, জোরপূর্বক বিয়েতে রাজি না হওয়ায় তাকে দীর্ঘদিন ধরে কারাগারে রাখা হয়েছে এবং হেফাজতে তার ওপর নির্যাতনের ঘটনাও ঘটেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে পূর্ণাঙ্গ যাচাই সম্ভব হয়নি।

ঘটনাটি আফগানিস্তানে নারী ও কিশোরীদের জোরপূর্বক বিয়ে, আটক এবং বিচারব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল