ডি এস কে টিভি চ্যানেল

যেকোনো পদক্ষেপের সরাসরি জবাব দেওয়া হবে।

ভারতকে পাক প্রধানমন্ত্রীর নতুন হুঁশিয়ারি

ভারতের সঙ্গে পানি বণ্টন নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তানের পানির অধিকার ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপের সরাসরি জবাব দেওয়া হবে।

ইসলামাবাদে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার পক্ষে। তবে এই অবস্থানকে দুর্বলতা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা বা প্রতিরক্ষা নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ এলে পাকিস্তান কঠোরভাবে জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি।

ভারতের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) নিয়ে বিরোধের প্রসঙ্গ তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, “পানির প্রতিটি ফোঁটাই আমাদের রেডলাইন।” ভারতের অবস্থান পরিবর্তন না হলে পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানাবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৫ সালের এপ্রিলের পাহালগাম হামলার পর ভারত চুক্তিটি ‘অ্যাবেয়েন্সে’ রাখার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করার আহ্বান জানায়।

সাম্প্রতিক বক্তব্যে শেহবাজ শরিফ আবারও স্পষ্ট করেছেন, পানি নিয়ে পাকিস্তানের স্বার্থে কোনো ছাড় দেওয়া হবে না। ফলে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে পানি ও নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ভারতকে পাক প্রধানমন্ত্রীর নতুন হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল