ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

নেপালে ভ'য়াবহ বন্যার মধ্যেও অলৌকিক উদ্ধার, ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা

ভয়াবহ বন্যার মুখে প্রধান শিক্ষকের সাহসী সিদ্ধান্ত, বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

নেপালে ভয়া'বহ বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নেতানিয়াহু: ইরান আমার এক ছেলেকে হ'ত্যার চেষ্টা করেছিল

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যু'দ্ধে যোগ দিলে প্রতিবেশী দেশগুলোকে ‘শত্রু’ বলবে ইরান

প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

৩ লাখ ৯ হাজার রো'হিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন শুরু হবে না।

এর আগে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা না থাকায় একাধিকবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবারও প্রত্যাবাসনের ক্ষেত্রে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে রাখাইনের পরিস্থিতি এখনো অস্থিতিশীল। ফলে মিয়ানমারের পক্ষ থেকে ফেরত নেওয়ার সম্মতি জানানো হলেও বাস্তবে কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।

মিয়ানমারের এই ঘোষণাকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখা হলেও, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

৩ লাখ ৯ হাজার রো'হিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন শুরু হবে না।

এর আগে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা না থাকায় একাধিকবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এবারও প্রত্যাবাসনের ক্ষেত্রে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতিই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে রাখাইনের পরিস্থিতি এখনো অস্থিতিশীল। ফলে মিয়ানমারের পক্ষ থেকে ফেরত নেওয়ার সম্মতি জানানো হলেও বাস্তবে কবে নাগাদ প্রত্যাবাসন শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়।

মিয়ানমারের এই ঘোষণাকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি সম্ভাব্য অগ্রগতি হিসেবে দেখা হলেও, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকারের নিশ্চয়তার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল