ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পলাশের মৃ'ত্যু, থেমে গেল পরিবারের স্বপ্ন

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পলাশের মৃত্যু, থেমে গেল পরিবারের স্বপ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে বিষক্রিয়ায় পলাশ দাশসহ নয় শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে পুরাতন একটি স্ক্র্যাপ ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে পলাশ দাশের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় আহাজারি করছেন পলাশের বড় বোন রত্নারানী দাস। ঘরের ভেতর কাঁদছেন তার মা ও প্রতিবেশীরা। আর পাশে নির্বাক হয়ে বসে আছেন পলাশের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস।

মাত্র আট মাস আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল পলাশ ও ভূমিকার। অল্প আয়ের ছোট্ট সংসারে মা-বাবা, বোন, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে সুখেই দিন কাটছিল পলাশের। অনাগত সন্তানকে ঘিরে পরিবারের সদস্যদের ছিল নানা স্বপ্ন। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই সব স্বপ্ন ভেঙে গেছে।

পরিবারের সদস্যরা জানান, সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে পলাশ নিয়মিত কাজ করতেন জাহাজভাঙা ইয়ার্ডে। স্ত্রী ভূমিকা এখন সাত মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের অপেক্ষায় থাকা পরিবারটি পলাশকে ঘিরে ভবিষ্যতের নানা পরিকল্পনা করছিল। কিন্তু শুক্রবার সকালে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে পলাশের মৃত্যু সেই পরিবারকে শোকের সাগরে ভাসিয়েছে।

পলাশের বাড়িতে এখন শুধুই কান্নার শব্দ। স্বামীকে হারিয়ে নির্বাক ভূমিকা। অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগেই বাবাকে হারাল সে।

স্থানীয়দের ভাষ্য, জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। শুক্রবারের দুর্ঘটনায় একসঙ্গে নয়জনের প্রাণহানি সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

পলাশের পরিবার এখন প্রিয়জন হারানোর শোকের পাশাপাশি অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। আট মাসের সংসার আর সাত মাসের অনাগত সন্তানের স্বপ্ন—এক বিষাক্ত গ্যাসে মুহূর্তেই যেন সবকিছু থমকে গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে পলাশের মৃ'ত্যু, থেমে গেল পরিবারের স্বপ্ন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল