ছাত্রদল নেতাকে কোপালো যুবদল নেতা
কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগবিরোধী মিছিলে বিএনপির এমপি গ্রুপের হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী মাহফুজুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঢালুয়া ইউনিয়নের বাইপাস সংলগ্ন ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সড়কের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন বুধবার বিকেলে ঢালুয়া বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের হয়। এর প্রতিবাদে বিএনপি মিছিল বের করলে ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হোসেন আহত হন।
এর জেরে বৃহস্পতিবার বিকেলে উপজেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম, ইব্রাহীম খলিল, আমির হামজা মুন্না ও স্থানীয় যুবদল নেতা গিয়াসউদ্দিনের নেতৃত্বে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। অভিযোগ রয়েছে, এ সময় কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের যুবদল নেতা আব্দুল মমিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি মিছিল হাতে পাইপ ও লাঠি নিয়ে আকস্মিক হামলা চালায়।
হামলায় ছাত্রদলের নেতাকর্মীদের বেদম মারধর করা হয়। এতে গুরুতর আহত হন আমির হামজা মুন্না, মাহফুজুর রহমান, শহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিলসহ অন্তত ১০ জন।
আহত আমির হামজা মুন্নাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলার শিকার হওয়ার অভিযোগ উঠেছে। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ সময় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েকজন মুসল্লি আহত হন।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা আব্দুল মমিনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, আগের দিন নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বিএনপি নেতা আজাদ আহত হয়েছেন। তবে বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন