ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আপনি আসুন, যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত

আপনি আসুন, যুব সমাজ ফাঁ'সির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির

‘আপনি আসুন, যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত’— শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াত আমিরের বক্তব্য

রাজধানীর মিরপুর-১০-এ অনুষ্ঠিত ঢাকা মহানগর জামায়াতের জনসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবারের সমাবেশে তিনি বলেন, দেশ ছাড়ার পর শেখ হাসিনা বারবার ‘এই আসলাম’ বলে বক্তব্য দিচ্ছেন, তবে বাস্তবে তিনি দেশে ফেরেননি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন। যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত।’

ডা. শফিকুর রহমানের এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনসভায় তিনি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও পাল্টা বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আপনি আসুন, যুব সমাজ ফাঁ'সির রশি নিয়ে প্রস্তুত— শেখ হাসিনাকে জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

‘আপনি আসুন, যুব সমাজ ফাঁসির রশি নিয়ে প্রস্তুত’— শেখ হাসিনাকে উদ্দেশ করে জামায়াত আমিরের বক্তব্য

রাজধানীর মিরপুর-১০-এ অনুষ্ঠিত ঢাকা মহানগর জামায়াতের জনসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কঠোর বক্তব্য দিয়েছেন।

বৃহস্পতিবারের সমাবেশে তিনি বলেন, দেশ ছাড়ার পর শেখ হাসিনা বারবার ‘এই আসলাম’ বলে বক্তব্য দিচ্ছেন, তবে বাস্তবে তিনি দেশে ফেরেননি। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। আপনি আসুন। যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত।’

ডা. শফিকুর রহমানের এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জনসভায় তিনি সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।

উল্লেখ্য, শেখ হাসিনাকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য ও পাল্টা বক্তব্যে দেশের রাজনৈতিক অঙ্গন আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল