তরুণদের ভবিষ্যৎ রক্ষায় কঠোর সরকার, প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত: অমিত শাহ
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের তরুণদের কল্যাণ ও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাই মোদি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দ্রুত দমনে এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় অমিত শাহ বলেন, প্রশ্নফাঁসের মাধ্যমে যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দ্রুত বিচার আদালত গঠনের মাধ্যমে প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে এমন অপরাধ রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে। সরকারের এই উদ্যোগ তরুণদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন