ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক, ​আহমেদ আলী মুকিব আন্তর্জাতিক অঙ্গনে এক দূরদর্শী ও বলিষ্ঠ কণ্ঠস্বর।

পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পি'প্তল ঠেকিয়ে চাঁ'দাবাজি, গ্রেপ্তার-১

দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

যানজটে আটকে হাসপাতালে পৌঁছাতে না পেরে সড়কেই সন্তান প্রসব, নবজাতক এনআইসিইউতে

১০০ টাকা ঘুষে মাত্র ১২০ টাকার গ্যাস, ধুঁকছে সিএনজি স্টেশন

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বাস্থ্যগত সমস্যাসহ যে কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য নেই।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।”

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে। এরপর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চলতি মাসেই পদত্যাগ করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান। অতীতে তিনি সেখানেই হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারি করিয়েছিলেন। বঙ্গভবনের একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, তিনি তার এ ব্যক্তিগত ইচ্ছার কথা ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সংবিধানে সুযোগ আছে

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, স্বাস্থ্যগত সমস্যাসহ যে কোনো কারণে রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বক্তব্য নেই।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি হয়, তাহলে আমরা দেখব।”

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে হবে। এরপর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চলতি মাসেই পদত্যাগ করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে চান। অতীতে তিনি সেখানেই হৃদরোগের চিকিৎসা ও বাইপাস সার্জারি করিয়েছিলেন। বঙ্গভবনের একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়েছে, তিনি তার এ ব্যক্তিগত ইচ্ছার কথা ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঘনিষ্ঠজনদের জানিয়েছেন।

তবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল