দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ, লাঠিচার্জের তীব্র নিন্দা
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারী ও শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। এক ভিডিও বার্তায় তিনি দিল্লি পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করে তাদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে নাসিরুদ্দিন শাহ বলেন, “যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।”
শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে যুক্তরাষ্ট্রের আইসিই (ICE) এজেন্টদের কথা মনে পড়ে—মুখে মুখোশ, হাতে লাঠি। মনে রাখবেন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।”
উল্লেখ্য, ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বহু বিক্ষোভকারী আহত হন। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন