ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ককরোচ পার্টির বি'ক্ষোভে সংঘর্ষ: দিল্লি পুলিশের মা'মলা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

ককরোচ পার্টির বিক্ষোভে সংঘর্ষ: দিল্লি পুলিশের মামলা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'সংসদ চলো' কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের কয়েকটি সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংসদ ভবন, কনট প্লেসসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির হাজারো সমর্থক রাজধানীতে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ককরোচ পার্টির বি'ক্ষোভে সংঘর্ষ: দিল্লি পুলিশের মা'মলা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

ককরোচ পার্টির বিক্ষোভে সংঘর্ষ: দিল্লি পুলিশের মামলা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) 'সংসদ চলো' কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের একাংশ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের কয়েকটি সরকারি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভিডিওচিত্র পর্যালোচনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সংসদ ভবন, কনট প্লেসসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যান চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির হাজারো সমর্থক রাজধানীতে জড়ো হলে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে, যা রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল