তৃপ্তিহীন প্রাপ্তির দীর্ঘশ্বাস
তৃপ্তিহীন প্রাপ্তির দীর্ঘশ্বাসলেখক প্রিন্সিপাল মোঃ বিল্লাল হোসেন যা পেয়েছি, কারও চোখে সেটুকুই তো স্বপ্নের ঘর, যা পাইনি,অন্যের কাছেসেটাই যেন রত্নভান্ডার।কারও কাছে মাটির কুটির শান্তি মাখা আপন নীড়, কারও কাছে প্রাসাদও যে একাকিত্বের দীর্ঘ দ্বীপ।কারও ঝুলিতে সামান্য সুখ, তবু হৃদয় আনন্দে ভাসে, কারও জীবন রত্নে মোড়া, তবু অতৃপ্তি পিছু আসে।যে হারিয়েছে, সে-ই বোঝে পাওয়ার কত গভীর মানে, যে পেয়েছে সবটুকু আজশূন্যতা তার বুকেও টানে।কারও কাছে সামান্য স্নেহ পৃথিবীজয়ী শ্রেষ্ঠ ধন, কারও কাছে ভালোবাসাও হিসাব মাপার আয়োজন।কেউবা খোঁজে অর্থের পাহাড়, কেউবা খোঁজে মনের মানুষ, কেউবা চায় ক্ষমতার মুকুট, কেউবা চায় নির্ভার আয়ু।তবু সুখের সংজ্ঞা কি আর সবার জন্য একই হয়? একই চাঁদের আলো দেখেও কারও হাসি, কারও ক্ষয়।প্রাপ্তি শুধু প্রাপ্তি নয়, চাওয়ার সঙ্গে তার তুলনা, একই জিনিস কারও পূর্ণতা, কারও কাছে অতি নগণ্য।চাওয়ার পথে জীবন চলে, পাওয়ার মাঝেও অপূর্ণতা, নিজের প্রাপ্তি তুচ্ছ লাগে,পরের প্রাপ্তি পূর্ণতা।সুখের আশায় ছুটি সবাই, পেরিয়ে কত পথ ও বাঁক,নিজের সুখের মূল্য ভুলে পরের সুখেই রাখি চোখ।শেষ বিচারে বুঝি মানুষ নিজের মাপে সুখী হয়, প্রাপ্তির ভান্ডার পূর্ণ হলেও তৃপ্তিহীন মন শূন্য রয়।যা পেয়েছি, তারই মাঝে খুঁজে নিই বাঁচার মানে, সুখ তো শুধু পাওয়ায় নয়— শান্তি থাকে তৃপ্তির টানে।