ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

“আমার সাইফকে আইন্না দাও”—স্বজন হারানোর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠল পরিবেশ!

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন! একই পরিবারের ৬ জনসহ ঝরে গেল এতগুলো প্রাণ, নিখোঁজ আরও অনেকে!

একসময় চলত বাবার ৭টি বাস, আজ ক্যান্সারের চিকিৎসার জন্য চাইছেন ১০ টাকা সাহায্য!

 দেবিদ্বারে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মৃ'ত্যু, শোকে স্তব্ধ পরিবার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবারেও খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

বিয়ের আগের রাতে ডেঙ্গুতে প্রাণ গেল সৌমিকের, বর সাজার বদলে যেতে হলো কাফনে মোড়ানো লাশ হয়ে!

অজ্ঞান অবস্থায় হাসপাতালে অজ্ঞাত যুবক, পরিচয় জানতে সহযোগিতার অনুরোধ

 ক্ষমতার দাপট নয়, প্রয়োজন মানবিকতা—অসুস্থ ব্যক্তির অসহায় আকুতি ঘিরে আলোচনা

নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুঃসংবাদ পেলো বিএনপির আরও দুই নেতা

দুঃসংবাদ পেলো বিএনপির আরও দুই নেতা
ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়ায় বিএনপির আরও দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনের অন্তর্গত বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মেননের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির পক্ষ থেকে

জানানো হয়, দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সংবাদকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ও স্থগিত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় দলীয় শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। বানারীপাড়ার এ পদক্ষেপ সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুঃসংবাদ পেলো বিএনপির আরও দুই নেতা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশালের বানারীপাড়ায় বিএনপির আরও দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল-২ আসনের অন্তর্গত বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন মেননের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলীয় নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম মিঞা ও সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সংবাদকর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ও স্থগিত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনের পর বিভিন্ন এলাকায় দলীয় শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। বানারীপাড়ার এ পদক্ষেপ সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল