ডি এস কে টিভি চ্যানেল
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

গণভোটের রায় ঘিরে সরকারের সমালোচনা

আ'ন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

আ'ন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির
ছবি সংগৃহীত

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণভোটের রায় ঘিরে সরকারের সমালোচনা, ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একটি সংকটময় অবস্থার দিকে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্প নেই। এ সময় তিনি সকল বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এবং এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

বক্তারা সরকারের নীতির সমালোচনা করে বলেন, গণভোটের রায়কে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

আ'ন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

গণভোটের রায় ঘিরে সরকারের সমালোচনা, ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে ধাপে ধাপে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর একটি মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি একটি সংকটময় অবস্থার দিকে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের বিকল্প নেই। এ সময় তিনি সকল বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সেমিনারে সভাপতিত্ব করেন আল্লামা মামুনুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এবং এবি পার্টির সিনিয়র সহকারী সদস্য সচিব মাহমুদুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

বক্তারা সরকারের নীতির সমালোচনা করে বলেন, গণভোটের রায়কে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। তারা এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সংলাপ ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

ডি এস কে টিভি চ্যানেল

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল