ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

নাটোরে অর্ধশত গাড়ির শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিককে অব্যাহতি

ছবি সংগৃহীত

নাটোরে অর্ধশত গাড়ির শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিককে অব্যাহতি

আগাম উপজেলা নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনের জেরে সাংগঠনিক ব্যবস্থা

নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী শোডাউন করে আলোচনায় আসা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে এই শোডাউন আয়োজন করেছিলেন তিনি, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

সোমবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জানা যায়, দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যেই বিপুল সংখ্যক গাড়ির বহর নিয়ে এই শোডাউন করায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে। সাধারণ মানুষের কষ্টের সময়ে এমন শক্তি প্রদর্শনকে অনেকেই দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে দেখছেন।

দলীয় সূত্র বলছে, সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও কেউ সংগঠনের নীতিমালা অমান্য করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নাটোরে অর্ধশত গাড়ির শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামানিককে অব্যাহতি

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল