সুপ্রিম কোর্টে শফিক আহমেদের দ্বিতীয় জানাজা সম্পন্ন
বিচারপতি, আইনমন্ত্রীসহ বিশিষ্টজনদের উপস্থিতি; আজিমপুরে দাফন আজ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ-এর দ্বিতীয় জানাজা। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর সুপ্রিম কোর্ট-এর ইনার গার্ডেনে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, আইনজীবীসহ মরহুমের পরিবার-পরিজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন। এ সময় তাঁকে স্মরণ করে শোকাহত ব্যক্তিরা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে রাজধানীর ইন্দিরা রোড খেলার মাঠ-এ প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন