ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একচ্ছত্র জয়

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একচ্ছত্র জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর আয়োজিত এ নির্বাচনে শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্রায় সব পদে জয় পেয়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়। ফল অনুযায়ী— সহ-সভাপতি (ভিপি) পদ ছাড়া অধিকাংশ আসনে বিজয়ী হয়েছেন শিবির প্যানেলের প্রার্থীরা। ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত মো. মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোটে জয় পান। যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে আয়েশা সিদ্দীকা মেঘলা বিজয়ী হয়েছেন। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক, পরিবেশ সম্পাদক, সাহিত্য সম্পাদক, সহ-সাংস্কৃতিক সম্পাদক, নাট্য সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, সমাজসেবা সম্পাদক, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক, পরিবহন সম্পাদকসহ অধিকাংশ পদে জয় পান শিবির সমর্থিত প্রার্থীরা। তবে সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং কার্যকরী সদস্যের কিছু পদে স্বতন্ত্র ও বাগছাস সমর্থিত প্রার্থীরা জয়ী হন। কার্যকরী সদস্যপদেও আধিপত্য দেখিয়েছে শিবিরের প্যানেল। পুরুষ ও নারী মিলিয়ে মোট ছয়টি আসনের মধ্যে চারটিতে তারা জয়লাভ করেছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন বিভিন্ন পদে। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। কেন্দ্রীয় সংসদের মোট প্রার্থীর ২৫ শতাংশ নারী হলেও ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। অনেকগুলো পদে একেবারেই নারী প্রার্থী পাওয়া যায়নি। নির্বাচনে বামধারা, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র মিলিয়ে আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের একচ্ছত্র জয়

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল