বুধবার (১৮ নভেম্বর) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং ও শিক্ষাসহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের পরিবর্তে ধৈর্য ধরে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।
পোস্টে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ তুলে জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
সবশেষে জামায়াত ও এনসিপির প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, এমন কর্মসূচিতে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন