ডি এস কে টিভি চ্যানেল
প্রকাশ : শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর ভিপি নির্বাচিত হলেন আব্দুর রশিদ জিতু

জাকসুর ভিপি নির্বাচিত হলেন আব্দুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। ভিপি পদে জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফুল্লাহ আদিব পেয়েছেন ২ হাজার ভোট। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হলে প্রায় ৪৮ ঘণ্টা ধরে ভোট গণনা চলে। কমিশনের একাধিক প্রতিশ্রুতি সত্ত্বেও নির্ধারিত সময়ের অনেক পরে ফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে ১১ হাজার ৭৫৯ ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দেন। মোট ২৫টি কেন্দ্রীয় পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ছিলেন ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী। নারী প্রার্থী ছিলেন মাত্র ৬ জন। ভোটার তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন—যার মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১ কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছিল।   হলভিত্তিক ছাত্র ভোটার সংখ্যা ছিল যথাক্রমে:   আল বেরুনী হল – ২১০ জন   আ ফ ম কামালউদ্দিন হল – ৩৩৩ জন   মীর মশাররফ হোসেন হল – ৪৬৪ জন   শহীদ সালাম-বরকত হল – ২৯৮ জন   মওলানা ভাসানী হল – ৫১৪ জন   শহীদ রফিক-জব্বার হল – ৬৫০ জন   বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল – ৩৫০ জন   ২১ নম্বর ছাত্র হল – ৭৩৫ জন   জাতীয় কবি নজরুল হল – ৯৯২ জন   তাজউদ্দীন আহমদ হল – ৯৪৭ জন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

রোববার, ৩১ মে ২০২৬

জাকসুর ভিপি নির্বাচিত হলেন আব্দুর রশিদ জিতু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল