ডি এস কে টিভি চ্যানেল

সাতরাস্তা মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ

সাতরাস্তা মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন সাতরাস্তা মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে কয়েক দফা দাবির পক্ষে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন’-এর ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করে। স্লোগান ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে সড়কে অবস্থান করলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ‘প্রকৌশল অধিকার আন্দোলন’-এর বিরোধিতার কারণে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি পূর্বে ঘোষিত নানা দাবির বাস্তবায়নের কথাও পুনরায় জোর দিয়ে তুলে ধরেন। তাদের মূল দাবির মধ্যে রয়েছে— হাইকোর্টে বাতিল হওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ ও পদোন্নতি চূড়ান্তভাবে বন্ধ করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমাহীন ভর্তি প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল করে চার বছর মেয়াদি উন্নতমানের কারিকুলাম প্রবর্তন, ধাপে ধাপে ইংরেজি মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করা, ডিপ্লোমা প্রকৌশলীদের বাদ দিয়ে নিম্নপদে নিয়োগ রোধে আইন প্রণয়ন, অ-কারিগরি জনবলকে টেকনিক্যাল সেক্টরের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ করা, শূন্যপদে যোগ্য শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা।   শিক্ষার্থীরা আরও দাবি তুলেছেন— স্বতন্ত্র ‘কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়’ গঠন, ‘কারিগরি শিক্ষা সংস্কার কমিশন’ প্রতিষ্ঠা, আন্তর্জাতিক মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় চালু এবং নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন প্রকৌশল কলেজগুলোতে অস্থায়ী ক্যাম্পাস খুলে ভর্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এদিকে দুপুরে সচিবালয়ে বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশলীদের পেশাগত দাবিগুলো যাচাই-বাছাই করে সুপারিশ তৈরির লক্ষ্যে গঠিত কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডি এস কে টিভি চ্যানেল

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সাতরাস্তা মোড়ে অবরোধ, যান চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলম
বার্তা সম্পাদকঃ মোঃ আসআদ

কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল