যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৫
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন
রাজধানীর যাত্রাবাড়ীতে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে একটি বহুতল ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন— মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) এবং তাদের দুই সন্তান তানভীর (৯) ও তাওহীদ (৭)। বর্তমানে চারজনই গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, পরিবারের সদস্যরা অগ্নিদগ্ধ হওয়ার পর আশপাশের বাসিন্দারা দ্রুত আগুন নেভান এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তুহিন হোসেন মোতালেব প্লাজায় একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের মতে, আহত চারজনেরই অবস্থা আশঙ্কাজনক।

চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন