আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, গত বছর ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)–এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
ববি হাজ্জাজ ২০২৪ সালের ২ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ ও এর নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলন দমন এবং গণহত্যার হুকুমদাতা হিসেবে দায়ী।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন,
> “আমরা প্রাথমিক পর্যায়ে তদন্ত শুরু করেছি। তদন্ত অগ্রসর হলে এর পরিধি ও ফলাফল সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।”
তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানান তিনি
চেয়ারম্যান ও সম্পাদকঃ সামসুল আলমবার্তা সম্পাদকঃ মোঃ আসআদ
কপিরাইট © ২০২৫ ডি এস কে টিভি চ্যানেল
আপনার মতামত লিখুন