লিবিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ভারতের সাফল্য
৮১ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে চতুর্থ হাফেজ নাজিম উদ্দীন
লিবিয়ায় অনুষ্ঠিত ১৪তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৮১টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ স্থান অর্জন করেছেন ভারতের হাফেজ নাজিম উদ্দীন।
কলকাতার নিউ টাউন সংলগ্ন খিদমাতুল কুরআন ইনস্টিটিউটের মেধাবী এই শিক্ষার্থী আন্তর্জাতিক ক্বারী মনজুর আহমেদের পরিচালনায় কুরআন শিক্ষায় নিজেকে গড়ে তুলেছেন।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তাঁর এই অর্জন কুরআন শিক্ষার প্রতি তাঁর অধ্যবসায়, নিষ্ঠা ও পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সাফল্যে শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
হাফেজ নাজিম উদ্দীনের এই আন্তর্জাতিক সাফল্যে ভারতীয় কুরআনপ্রেমী মহলে বইছে আনন্দের সুবাতাস।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন