ভয়াবহ বন্যার মধ্যেও অলৌকিক উদ্ধার, ৪৫ দিনের শিশুকে জীবিত উদ্ধার
নেপালের রাশুয়া জেলায় ভয়াবহ বন্যার কবল থেকে মাত্র ৪৫ দিনের একটি শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। প্রাকৃতিক এই দুর্যোগের ভয়াবহতার মধ্যেও শিশুটিকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার ঘটনায় উদ্ধারকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর বন্যায় আটকে পড়া মানুষের মধ্যে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে নিরাপদে রাশুয়া ধাঙ্গে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হয়।
বন্যার পানিতে যখন চারদিকে আতঙ্ক আর অনিশ্চয়তা, তখন মাত্র ৪৫ দিনের এই শিশুর জীবিত উদ্ধার যেন স্বস্তির এক মুহূর্ত এনে দিয়েছে। উদ্ধারকারীরা মনে করছেন, দুর্যোগের মধ্যেও আরও কেউ জীবিত অবস্থায় আটকে থাকতে পারেন—তাই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন