কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি কক্ষে অভিযান চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা অর্থদন্ড করা হয়।
একই অভিযোগের ভিত্তিতে কুড়ারপাড় বাজারের মেসার্স রফিক ট্রেডার্সেও অভিযান চালিয়ে ৯ বস্তা এমওপি সার পাওয়া যায়। পরে মেসার্স রফিক ট্রেডার্স প্রতিষ্ঠানটির মালিক রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ অভিযান বিষয়ে নিশ্চিত করে বলেন, মেসার্স খোকন ব্রিক্স প্রতিষ্ঠানটি সার মজুতদারের আওতাভুক্ত নয়। সার (ব্যবস্থাপনা) আইন অনুযায়ী নিবন্ধন ছাড়া সার সংরক্ষণ করা আইনসিদ্ধ নয়। এ বিধান লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃত্রিম সংকট ও কালোবাজারি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন